ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস তেল হাতিয়ে নিয়ে ইরানকে পঙ্গু করতে চায় যুক্তরাষ্ট্র স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

  • প্রকাশের সময় : Apr 13, 2026 ইং
বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ক্যালেন্ডারের পাতায় এখনো চৈত্র শেষ হয়নি, কিন্তু তার আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্দরমহলে বেজে উঠেছে বৈশাখের আগমনী গান। বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আর এই নতুন বছরকে স্বাগত জানাতে বিন্দুমাত্র তর সইছে না বর্তমান সময়ের এই জনপ্রিয় তারকার। উৎসবের মূল ডামাডোল শুরু হওয়ার আগেই ঘরোয়া কিন্তু জমকালো আয়োজনে মেতে উঠেছেন তিনি। শাড়ি-গয়নার চিরায়ত সাজ আর বাঙালিয়ানার ষোলো আনা আমেজে নিজেকে মেলে ধরেছেন মেহজাবীন। তার সেই মুহূর্তগুলো যেন তপ্ত রোদে এক পশলা বৃষ্টির মতো শীতলতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মনে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে নববর্ষ উদযাপন আমাজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই সুন্দরী।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

শুধু সাজসজ্জাই নয়, মেহজাবীনের ঘরোয়া এই আয়োজনে ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা, বিভিন্ন পদের ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজনও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়।

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

এদিকে তার সবশেষ অভিনীত ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’এ অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত এই ওয়েবফিল্মে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স