ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

বিয়ের পর বিমানবন্দরে অন্য এক রূপে রাশমিকা

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
বিয়ের পর বিমানবন্দরে অন্য এক রূপে রাশমিকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

উদয়পুরে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই তেলেগু নিয়মে বিয়ে সেরেছেন তারা। তাদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শেকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছিল দুই পরিবার।

খুবই আদুরে এবং আবেগঘন একটি পোস্ট করেন রাশমিকা যেখানে তিনি সরাসরি তার স্বামী হিসেবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন।

জানা গেছে বিয়ের অনুষ্ঠানের পর রাশমিকা এবং বিজয়ের বন্ধুরা গণমাধ্যমকর্মী পাপারাজ্জি এবং আইটিসি মেমেন্টোসের বাইরে জড়ো হওয়া সবাইকে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলের আশপাশে উপস্থিত কয়েকজন শিশুর হাতেও মিষ্টি তুলে দেন তারা।

এদিকে বিয়ের রেশ কাটতে না কাটতেই রাশমিকা মান্দানাকে দেখা গেল বিমানবন্দরে। স্বাচ্ছন্দ্য ও স্টাইলের নিখুঁত ভারসাম্য রেখে অনায়াসেই আকর্ষণীয় সাজে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তিনি উজ্জ্বল মেরুন রঙের জুতো বেছে নিয়েছিলেন যা নীল ডেনিমের সঙ্গে চমৎকারভাবে ফুটে উঠেছিল এবং তাক লাগিয়ে দিয়েছিল পাপারাজ্জিদেরও।

কাজের দিক থেকে এই জুটিকে পরবর্তীতে পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রানাবালি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন যেখানে আরও অভিনয় করেছেন আর্নল্ড ভোসলু যিনি ১৯৯৯ সালের ‘দ্য মামি’ সিনেমায় তার ভূমিকার জন্য পরিচিত।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ