ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

তানিয়ার জন্য দোয়া চাইছেন ভক্ত-সহশিল্পীরা

  • প্রকাশের সময় : Feb 16, 2026 ইং
তানিয়ার জন্য দোয়া চাইছেন ভক্ত-সহশিল্পীরা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সদ্যই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ ৪ ঘণ্টার অপারেশনের মাধ্যমে তার টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি।  


তবে নির্মাতা হাসান রেজাউল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পোস্ট-অপারেটিভ কিছু জটিলতা থাকার সম্ভাবনা থাকায় তাকে এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। 


তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই। তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।


তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে একাত্মতার বার্তা জানাচ্ছেন। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা- দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।


এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন, কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।


পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তানিয়া নিজেই ফেসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। বর্তমানে হাসপাতালে ভিড় না করতে এবং ফোনে বিরক্ত না করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত।






নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ