ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : Aug 16, 2026 ইং
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মানুষের জীবনমানের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডসহ বেশ কিছু কর্মসূচির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উদ্যোগের সুফল দেশের সাধারণ মানুষ পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সমাবেশে উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা বিএনপির ওপর রেখেছে, তা ধরে রাখতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকার কাজ করবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের অপরিকল্পিত বিভিন্ন সিদ্ধান্তের কারণে এ খাতে সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব প্রত্যাশা পূরণে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে জনসমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স