ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক : শ্রেয়া ঘোষাল

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক : শ্রেয়া ঘোষাল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দি বা বাংলা একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি এখন অবস্থান করছেন দর্শক প্রিয়তার শীর্ষে । শুধু তাই নয়, তার সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি বছরের শ্রোতারাও।

 তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন শ্রেয়া। নারী দিবসে ভারতীয় সংগীত জগতে লিঙ্গবৈষম্যের বিষয়ে সরব হয়েছেন এই গায়িকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া। আর সেখানেই তিনি ভারতীয় সংগীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর– সবার কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি,।

 ‘সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সংগীতজগতেও ফুটে উঠছে। সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলোর তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া। সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনো গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলো।’

 শ্রেয়ার মতে, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল। এ বিষয়ে গায়িকা বলেন, ‘লতা এবং আশার সময় দেখুন। তারা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তারা বছরে অনেক বেশি গান গাইতেন। প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি বদলে গিয়েছে।

 ধীরে ধীরে পরিস্থিতি সম্পর্কে সবাই সব কিছু বুঝতে পারবেন বলেই মনে করছেন শ্রেয়া।‘ এর আগে ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন শ্রেয়া। দিয়েছেন সমালোচনার জবাবও। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও তিনি রেকর্ড করবেন না। তার কথায়, এই গান গেয়েছেন ভাবলেই লজ্জা হয়। গান বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি বলেও দাবি শ্রেয়ার। 

আত্মপক্ষ সমর্থনে শ্রেয়া আরও বলেন, ‘চিকনি চামেলি’ গানটির নাকি গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি। সেই সময় তার বয়স ও অভিজ্ঞতাও অনেক কম ছিল। তাই এমন গান গেয়ে ফেলেছেন। তবে বর্তমানে বয়স, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে, তাই আর এমন গান ভুলেও গাইবেন না শ্রেয়া।

তিনি আরও দাবি করেন, ‘চিকনি চামেলি’র পরেও নারীদের অসম্মানজনক নানা গান গাওয়ার প্রস্তাব পান। সুরকার বন্ধুও নাকি অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন। সেসব গান তিনি সাফ নাকচ করে দেন।

বর্তমানে আমাল মালিকের সঙ্গে ‘ইয়াহিন গুজার দু’ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া। এদিকে ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে’র কথাও ঘোষণা করেছেন শিল্পী। ভারত, আমেরিকা, আবুধাবিতেও রয়েছে অনুষ্ঠানের ভাবনা। তবে ওয়ার্ল্ড ট্যুরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেননি এই সুন্দরী ।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স