ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে

  • প্রকাশের সময় : Mar 28, 2026 ইং
যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে ছবির ক্যাপশন: ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।

ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী আন্দোলনের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা বাড়ালে তারা ইরানের সমর্থনে যুদ্ধে যোগ দিবে।

যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে সরকারিভাবে ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা ইসরায়েল এই প্রথম স্বীকার করল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ