ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির

  • প্রকাশের সময় : Feb 5, 2026 ইং
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয় আর মোহনীয় হাসিতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দ্বিধা করেন না তিনি। 

এবার সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাফা কবির। তার সেই বার্তাটি মুহূর্তেই নেটপাড়ায় প্রশংসায় ভাসছে।


সাফা কবির তার পোস্টে লিখেছেন, ‘কাজের মানুষরাও কিন্তু মানুষ এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের মানুষদেরও হৃদয় আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। তারাও ক্লান্ত হয়। তারাও অসুস্থ হয়।’


গৃহকর্মীদের কেবল শ্রমের মাধ্যম হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি সাহায্যের হাত, কোনো যন্ত্র নয় কোনো বস্তু নয়। কোনো দাস নয়, দয়া দেখাতে কিছুই লাগে না। মানবিক হতে লাগে আরও কম।’





তার কথায়, ‘বাড়ির কাজের মানুষদের সাথে সম্মানের সঙ্গে আচরণ করুন। তারাও একটি ভালো জীবনের যোগ্য।’ সাফার এই মানবিক পোস্টটি ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ প্রভাব ফেলেছে। অনেকেই তার এই সাহসী ও সময়োপযোগী বার্তাকে সাধুবাদ জানাচ্ছেন। 



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স