ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

সালমানের যে স্বভাবে মুগ্ধ চিত্রাঙ্গদা সিং

  • প্রকাশের সময় : Apr 16, 2026 ইং
সালমানের যে স্বভাবে মুগ্ধ চিত্রাঙ্গদা সিং ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের ভাইজান সালমান খানের সান্নিধ্য পাওয়া যেকোনো অভিনেত্রীর জন্যই যেন আজন্ম লালিত স্বপ্নের মতো। তবে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের কাছে এই অভিজ্ঞতা শুধু গ্ল্যামারের চাকচিক্য নয়, বরং ছিল এক জীবনদর্শন। 'মাতৃভূমি’ সিনেমার সেটে সালমানের কাজের প্রতি চরম নিষ্ঠা আর সাধারণ মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী, যা পর্দার পেছনের সালমানকে চিত্রাঙ্গদার চোখে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সালমানের বিষয়ে অভিনেত্রী বলেন, সালমানের আসলে কোনো ছুটির দিন নেই। তিনি সারাক্ষণ সিনেমাটি কিভাবে আরো উন্নত করা যায়, তা ভিএফএক্স হোক বা ফ্রেমের ছোট কোনো অংশ তা নিয়ে ভাবেন।

চিত্রাঙ্গদা বলেন, একদিন আমার একটি খুব আবেগঘন দৃশ্যের শুটিং ছিল। সেখানে সালমানের থাকার কোনো দরকার ছিল না। কিন্তু শুধু আমার সংলাপের সঠিক প্রতিক্রিয়া দিতে তিনি সেটে চলে এসেছিলেন। শিল্পের প্রতি এই নিবেদন সত্যিই শেখার মতো।

শুটিং সেটে সালমানকে কোনো বড় তারকার চেয়ে বরং সাধারণ কর্মীদের সঙ্গে বেশি আড্ডা দিতে দেখা যায়। চিত্রাঙ্গদা জানান, সালমান সেটের লাইট বয় থেকে শুরু করে সবার সঙ্গেই খুব সহজভাবে মেশেন। চিৎকার-চেঁচামেচি করে কাজ করানোয় তিনি বিশ্বাসী নন। বরং সেটের পরিবেশ আনন্দদায়ক রাখতেই তিনি বেশি পছন্দ করেন।

চিত্রাঙ্গদা আরো জানান, সালমান তার টিমের প্রতিটি মানুষের খুব খেয়াল রাখেন। বিশেষ করে সবাইকে খাওয়ানো তার অন্যতম প্রিয় কাজ। নাস্তার বিরতি থেকে শুরু করে দুপুরের বা রাতের খাবার ,সবাই ঠিকমতো পাচ্ছে কি না, সেদিকে তার কড়া নজর থাকে।

সব মিলিয়ে, মাতৃভূমি ছবির শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার জন্য কেবল কাজ নয়, বরং সালমান খানের মানবিকতা এবং পেশাদারিত্বকে কাছ থেকে দেখার এক স্মরণীয় সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। নির্মাতা অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই সিনেমায় সালমান-চিত্রাঙ্গদার পাশাপাশি আরও অভিনয় করেছেন, অঙ্কুর ভাটিয়া, অভিলাস চৌধুরী সহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স