ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

নীলফামারীতে আনসার-ভিডিপির 'বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' কর্মসূচি

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
নীলফামারীতে আনসার-ভিডিপির 'বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' কর্মসূচি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) নীলফামারী জেলা কমান্ড্যান্টের উদ্যোগে এক ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়িত হয়। জেলার ৬টি উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) ৯ম দিনে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৭৫টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বৃক্ষের সবুজ চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে চারাগুলো যথাযথভাবে রোপণ করেন। কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত নন এই তরুণ-তরুণীরা; চারাগুলোর পরিচর্যার পাশাপাশি তারা পরিবার ও প্রতিবেশীদেরও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত আনসার-ভিডিপির এই বিশাল নেটওয়ার্ক বর্তমানের এই বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রমকে খুব দ্রুত একটি দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে পারে।

সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং জনকল্যাণমূলক চেতনায় 'বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এই বাহিনীর মাঠপর্যায়ের সক্রিয়তা ভবিষ্যতে দেশের বনায়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ