ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ঢামেক হাসপাতালে আনসারের মানবিক তৎপরতা: ৪ বছরের বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়া ফিরলো বাবার কোলে

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
ঢামেক হাসপাতালে আনসারের মানবিক তৎপরতা: ৪ বছরের বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়া ফিরলো বাবার কোলে ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারিয়ে যাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে চার বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়াকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দিয়েছে আনসার সদস্যরা। গত ১৯ আগস্ট (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ওয়েস্ট কেবিন থেকে নিখোঁজ হয় বরগুনা থেকে পরিবারের সাথে আসা এই শিশুটি।

নাদিয়ার নিখোঁজের বিষয়টি জানার পরপরই উদ্ধার অভিযানে নামেন ঢাকা মহানগর দক্ষিণ জোনের রমনা থানার ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা। ব্যাপক অনুসন্ধানের পর ওয়েস্ট কেবিন থেকে বেশ কিছুটা দূরে হাসপাতালের নতুন ভবনের গ্লাস গেটের সামনে থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন আনসার সদস্য মোঃ খায়রুজ্জামান।

উদ্ধারের পর আনসার সদস্যরা শিশুটিকে তার পিতা মোবারক হোসেনের সামনে নিয়ে আসলে, বাকপ্রতিবন্ধী নাদিয়া ইশারায় নিজের বাবাকে শনাক্ত করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষ করে শিশুটিকে তার বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত সেবাগ্রহীতা এবং হাসপাতাল কর্তৃপক্ষ। হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত নাদিয়ার বাবা মোবারক হোসেন আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

দেশের সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা প্রতিনিয়ত এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।‌ এই ঘটনা তারই ধারাবাহিকতা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ