ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

প্রখর রোদেও জনস্রোত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
প্রখর রোদেও জনস্রোত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী ছবির ক্যাপশন: প্রখর রোদেও জনস্রোত ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

প্রখর রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। সকাল থেকেই পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনে করে মানুষ ছুটছেন অনুষ্ঠানস্থলের দিকে। সমুদ্রের ঢেউ আর রৌদ্রের উত্তাপের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছেন তারা।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার গঠনের পর চট্টগ্রামে এটাই তারেক রহমানের প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাহারছড়ায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার প্রত্যাশায় অবস্থান নিয়েছেন।এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মহেশখালীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে বাঁশখালীতে আসবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আর বাঁশখালীতে সকাল থেকেই মানুষের অপেক্ষা- কখন দেখা মিলবে প্রধানমন্ত্রীর।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স