ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আশরাফ জালাল খান মনন

  • প্রকাশের সময় : Jun 6, 2026 ইং
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আশরাফ জালাল খান মনন ছবির ক্যাপশন: অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন
1768459961horizontal2.png

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান, রাজপথের পরীক্ষিত নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।


গত ৪ জুন ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক—এই পদগুলো দলীয় কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। সেই বিবেচনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন আশরাফ জালাল খান মনন।


ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার নেতৃত্বের বিকাশ ঘটে। পরবর্তীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।


স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের কারণে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে। পেশাগত জীবনে অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।


তিনি আরও বলেন, “যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জাতীয়তাবাদী আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সাহিত্য ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার চেষ্টা থাকবে।


অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের এ পদপ্রাপ্তিতে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, সততা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলার নেতাকর্মীদের মতে, জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আশরাফ জালাল খান মননের এ অর্জন কিশোরগঞ্জবাসীর জন্যও গৌরবের বিষয়। তারা তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ