ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া

  • প্রকাশের সময় : Mar 1, 2026 ইং
বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে নিজের কথা বলার ধরণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। তা নিয়ে জবাব দিলেন অভিনেত্রী।


মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন। 


অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।


বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলে মুখ খুলেছেন আলিয়া ভাট। সমালোচনার মুখে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে।


নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি উল্লেখ করেন।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ