ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিয়ের গুঞ্জনে বিরক্ত কৃতি শ্যানন

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
বিয়ের গুঞ্জনে বিরক্ত কৃতি শ্যানন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে বেশ কিছুদিন ধরেই লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেত্রী। তাদের দুজনকে একসঙ্গে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পার্টিতেও হাজির হতে দেখা গেছে। এরপর থেকে তাদের প্রেম নিয়ে চর্চা চলছে গোটা বলিউড পাড়ায়। জানা গেছে, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠজন এই কবির বাহিয়া।

এদিকে প্রেম নিয়ে আলোচনার মধ্যেই কৃতির বিয়ের গুঞ্জনও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কৃতির বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, তখন আর মুখে কুলুপ এঁটে বসে থাকলেন না এ অভিনেত্রী। নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে কৃতি বলেন, ‘আমি কবে বিয়ে করছি— এ প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।’

তিনি আরও জানান, বিয়ের জন্য কোনো তাড়াহুড়ো নেই। এরপর বললেন, ‘যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব। এখনই সে রকম কোনো পরিকল্পনা নেই।’ এ বার্তার মাধ্যমে কৃতি শ্যানন জানালেন, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনো ইচ্ছে নেই তার। বর্তমানে ব্যক্তিগত জীবনের চেয়েও ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছেন এ তারকা অভিনেত্রী।

এ অনুষ্ঠানে বলিউডের স্বজনপোষণ নিয়েও খোলামেলা কথা বলেন কৃতি। এই অভিনেত্রীর মতে, শুধু ইন্ডাস্ট্রি নয়, সব জায়গাতেই এ বিষয়টি আছে। এমনকি স্টার কিডদের কারণে কয়েকবার কাজ থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। তবে তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে সুযোগ একসময় আসবেই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স