ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিয়ে ভাঙার গুঞ্জনে পলাশের পাশে দাঁড়ালেন ডেইজি শাহ

  • প্রকাশের সময় : Feb 26, 2026 ইং
বিয়ে ভাঙার গুঞ্জনে পলাশের পাশে দাঁড়ালেন ডেইজি শাহ ছবির ক্যাপশন: স্মৃতি মান্ধানা, পলাশ মুচ্ছল ও ডেইজি শাহ
1768459961horizontal2.png

ভারতীয় নারী ক্রিকেট দলের ব্যাটিং সেনসেশন স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে গত নভেম্বর থেকে চর্চার শেষ নেই। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিচ্ছেদের কারণ নিয়ে পলাশের দিকে আঙুল উঠলেও এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।


দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পলাশ ও স্মৃতির বিয়ের পিঁড়িতে বসা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হঠাৎ করেই সব থমকে যায়। নেটিজেনদের একাংশ পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি স্মৃতি মান্ধানা কিংবা পলাশ মুচ্ছল। ব্যক্তিগত এই টানাপোড়েন ছাপিয়ে পলাশ আবারও কাজে মনোনিবেশ করেছেন এবং তাঁর পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয় করছেন ডেইজি শাহ।


পলাশ মুচ্ছল ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক যুগের জানাশোনা ডেইজি শাহর। কাজ করতে গিয়ে পলাশকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে পলাশের চরিত্রের পক্ষে সাফাই গেয়ে ডেইজি বলেন, "পলাশ খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুবই ইতিবাচক। আমাদের দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় এবং তাদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত আছে।


পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন মনে করেন ডেইজি। তবে স্মৃতি ও পলাশের সম্পর্কের অবনতি ঠিক কী কারণে হয়েছে, সে বিষয়ে ডেইজি সরাসরি কোনো মন্তব্য না করলেও পলাশের পারিবারিক স্বচ্ছতার ওপরই জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, স্মৃতি মান্ধানা বর্তমানে খেলার মাঠে ব্যস্ত থাকলেও পলাশকে নিয়ে যাবতীয় বিতর্ক নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ