ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

‘এটা আবার কোন জায়গা মিম আপাসমুদ্রপাড়ের ছবি দেখে ভক্তের প্রশ্ন

  • প্রকাশের সময় : Feb 24, 2026 ইং
‘এটা আবার কোন জায়গা মিম আপাসমুদ্রপাড়ের ছবি দেখে ভক্তের প্রশ্ন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার রূপ, স্টাইল ও গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করে রাখেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রপাড়ের কিছু নজরকাড়া ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন এই তারকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি জীবনবোধের কথা জানিয়ে লিখেছেন, “মোমেন্টস লাইক দিস মেক লাইফ বিউটিফুল” (এমন মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে)।


প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিস্তীর্ণ নীল জলরাশির পটভূমিতে একটি গ্লাস-ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন মিম। তার পরনে অফ-হোয়াইট রঙের ওপর লাল-সবুজ সুতোর ফুলেল এমব্রয়ডারি করা একটি নান্দনিক কো-অর্ড সেট। খোলা চুল আর রোদচশমায় অভিনেত্রীর লুক যেন সমুদ্রের স্নিগ্ধতার সঙ্গেই মিশে গেছে। কখনো আনমনে সাগরের দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হেসে ক্যামেরায় পোজ দিয়ে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।

মিমের এই ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। প্রিয় তারকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, “স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের সৌন্দর্য।” আরেকজন মন্তব্য করেছেন, “বিউটিফুল মোমেন্ট।


তবে কেবল প্রশংসাই নয়, ছবিগুলোর লোকেশন নিয়েও ভক্তদের বেশ কৌতূহল দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, “থাইল্যান্ড পাতায়া তো আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম, কিন্তু এটা আবার কোন জায়গা দেখলাম না তো মিম আপা?”



    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স