ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বাসায় তানিয়া বৃষ্টি

  • প্রকাশের সময় : Feb 21, 2026 ইং
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বাসায় তানিয়া বৃষ্টি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রাজধানীর একটি হাসপাতালে গত রোববার তার এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।


তানিয়া বৃষ্টির বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে নিজের বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন এই অভিনেত্রী। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তানিয়া। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে। সে সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন তিনি।


এদিকে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বিবৃতির মাধ্যমে আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার এখন সম্পূর্ণ বিশ্রাম।


ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স