ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

কল্কির সিক্যুয়েলে সাই পল্লবী

  • প্রকাশের সময় : Jan 29, 2026 ইং
কল্কির সিক্যুয়েলে সাই পল্লবী ছবির ক্যাপশন: সাই পল্লবী : সংগৃহীত
1768459961horizontal2.png

ফের বলিউডে ঝড় তুলেছে এক সিদ্ধান্ত—আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের সময়সীমা বেঁধে দেওয়া আর পারিশ্রমিক বাড়ানোর দাবি, এই দুই শর্তেই নাকি হাতছাড়া হয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার পর এবার প্রশ্ন উঠেছে, তবে কি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলেও আর দেখা যাবে না দীপিকাকে?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন—এমন খবরেই এখন সরগরম বি-টাউন। এই শর্তের জের ধরেই প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডী ভাঙ্গা পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ থেকে। এদিকে দীপিকার পারিশ্রমিক বাড়ানোর দাবিতেও নির্মাতাদের সঙ্গে মতবিরোধ বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ওই ছবিতে দীপিকার পরিবর্তে নেওয়া হয় তৃপ্তি দিমরীকে।

এবার একই পরিস্থিতি তৈরি হয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল ঘিরেও। প্রথম পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা, যাকে ছাড়া সিকুয়েলের কাহিনি কল্পনা করাই কঠিন—এমন মত ছিল অনেক দর্শকের। তবে নতুন গুঞ্জন বলছে, সিকুয়েলে তার জায়গায় দেখা যেতে পারে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’ এবং শুটিং সময়সূচি নিয়ে জটিলতার কারণেই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ছবিটির জন্য তিনি প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন। কিন্তু কাজ শুরুর পরই মতবিরোধ চরমে পৌঁছায়।

সূত্র আরও জানায়, দীপিকা দিনে সর্বোচ্চ ৭-৮ ঘণ্টা কাজ করার শর্ত দেওয়ার পাশাপাশি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানান। এরপরই নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে দর্শকদের একাংশ মনে করছেন, সিকুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে। আবার কেউ কেউ বলছেন, সাই পল্লবী সম্পূর্ণ নতুন চরিত্রে গল্পে যুক্ত হবেন। যদিও এখনো এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুরুতে এই চরিত্রে আলিয়া ভট্টের নামও শোনা গেলেও, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাই পল্লবী। শেষ পর্যন্ত বড় পর্দায় কার দেখা মিলবে—সেই উত্তরের অপেক্ষায় এখন দর্শক।





    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স