ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই -ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই -ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াত ইসলামের বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে শাসন হবে জনগণের। এজন্য আমি জোর দিয়ে বলছি আমরা জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত হবো। আর ১৮ কোটি মানুষ যদি দালালির বিপজ্জনক অবস্থানে পড়ে যায়, আমরাও সেই বিপদে পড়বো।তিনি বলেন, ১২ তারিখ প্রথম সিলটি পড়বে ‘হ্যাঁ’ ভোটে। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। আপনারাই বলুন, গোলামি না আজাদি? ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, আর ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।ডা. শফিক বলেন, বিগত সময়ে সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। সাতক্ষীরার চারটি আসনে যদি ন্যায়, ইনসাফ, জনগণের সরকার এবং মদিনার শাসনামলের সুশাসন কায়েম করার সুযোগ আপনারা আমাদের দেন, তাহলে আমরা গভীর কৃতজ্ঞ থাকবো এবং সেই ঋণ পরিশোধে সারাক্ষণ চেষ্টা করবো।তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও ক্ষমতাধর গোষ্ঠী জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টবিহীন টাকার কোনো হিসাব নেই। সুযোগ পেলে জনগণের লুণ্ঠিত সম্পদ ফেরত আনার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। এ বিষয়ে কোনো দয়া বা ক্ষমা দেখানো হবে না।যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে ডা. শফিক বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেওয়া অপমানের শামিল। রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাদের দক্ষ নাগরিকে পরিণত করবে, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদার কাজের সুযোগ সৃষ্টি করবে।জনসভায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সাতক্ষীরার চারটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ