ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

হেনস্তার শিকার মিমি চক্রবর্তী

  • প্রকাশের সময় : Jan 27, 2026 ইং
হেনস্তার শিকার মিমি চক্রবর্তী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ওপার বাংলার সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবার এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সাথে ঘটে যাওয়া শ্লীলতাহানির রেশ কাটতে না কাটতেই এবার মিমির সাথে এমন আচরণে সরগরম টলিউড।


জানা গেছে, বনগাঁয় আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি। ভক্তদের অতি-উৎসাহ এবং আয়োজকদের অব্যবস্থাপনায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মিমিকে শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের ব্যবহারের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত একটি অভিজ্ঞতা।’ক্ষুব্ধ মিমি আরও যোগ করেন, ‘বর্তমানে দর্শকরা মনে হয় ধরে নিয়েছেন যে, মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি! এই ধরনের মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব।’উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের আপত্তিকর আচরণের শিকার হয়েছিলেন। একের পর এক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে এখন নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে। 














নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স