ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

‘অশ্লীল কন্টেন্ট’ নিয়ে জাহ্নবীর মামলা প্রসঙ্গে এ কি বললেন হাইকোর্ট!

  • প্রকাশের সময় : Aug 13, 2026 ইং
‘অশ্লীল কন্টেন্ট’ নিয়ে জাহ্নবীর মামলা প্রসঙ্গে এ কি বললেন হাইকোর্ট! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সাম্প্রতিক সময়ে বিনোদন ভুবনের তারকাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে বিনা অনুমতিতে বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই বিব্রত হতে হয় তাদের। এর প্রতিবাদে ব্যক্তি-অধিকার রক্ষার স্বার্থে সম্প্রতি দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অভিযোগ, বিনা অনুমতিতে তার চেহারা ব্যবহার করে ‘অশ্লীল কন্টেন্ট’ বানিয়ে ব্যবসা করা হচ্ছে।


বর্তমান সময়ে তারকাদের ডিপফেক ভিডিও কিংবা অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে পড়া স্বাবাবিক ঘটনায় পরিণত হয়েছে। অনেক বলিউড তারকা এর আগে এ ব্যাপারে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজিতে ফ্যান পেজগুলোর দৌরাত্ম্যেও নাজেহাল অবস্থা তারকাদের। সম্প্রতি ‘পর্নোগ্রাফিক কন্টেন্ট’র শিকার হওয়ায় দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।


আদালতে তার চেহারা ব্যবহার করে অশ্লীল কন্টেন্ট ছড়ানো ফ্যান পেজগুলো অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। বুধবার (১২ আগস্ট) সেই মামলার শুনানিতে বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করে বড় নির্দেশ দিলেন দিল্লির উচ্চ আদালত। আদালত স্পষ্টভাবে জানান, অভিনেত্রীর অনুমতি ব্যতীত তার কোনো ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না। তবে বাকস্বাধীনতা বা মতপ্রকাশের অধিকার রক্ষার্থে আদালত চাননি ফ্যান পেজগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করতে। 


মামলার শুনানিতে অভিনেত্রী কিছুটা স্বস্তি পেলেও একটি ধাক্কাও সামলাতে হয়েছে তাকে। আদালত তার পক্ষে নির্দেশ দিলেও ফ্যান পেজ নিষিদ্ধের আবেদন খারিজ করে দেন। এ ব্যাপারে আদালতের মত, তারকা মানেই ভক্তদের সব মতামত বা আবেগ জোর করে চেপে রাখার সর্বময় অধিকার পেয়ে যাওয়া নয়। 


আদালতের বক্তব্য, কোনো আলোকচিত্রীর তোলা ছবি অন্য কেউ বিক্রি করলে সেখানে কপিরাইটের আলাদা জটিলতা থাকতে পারে, কিন্তু সেখানে তারকা রয়েছেন বলেই তা সরাসরি বে-আইনি বলা চলে না।


জাহ্নবীর আইনজীবীরা পাঁচ হাজারের বেশি বিতর্কিত লিঙ্কের তালিকা জমা দিলেও আদালত সাফ জানিয়েছেন, ব্যক্তিত্বের অধিকার রক্ষার অশুভ অজুহাতে সাধারণ মানুষের বাকস্বাধীনতা বা স্বাভাবিক মতপ্রকাশের মৌলিক অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ