ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের ছবির ক্যাপশন: বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
1768459961horizontal2.png
যেকোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, করাইলের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেবেন তিনি।
বুধবার (২০ জানুয়ারি) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেন তারেক রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।

বিএনপির চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন দেশবাসী তার নেতৃত্বে বহু উপকার পেয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার ছেলে। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।’ তিনি কড়াইলবাসীসহ দেশবাসীর কাছে আহ্বান জানান, সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।

তারেক রহমান ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, মা-বোনদের স্বাবলম্বী ও নিরাপদ চলাচলের জন্য পরিবার কার্ড চালুর উদ্যোগ নিতে চান তিনি। আল্লাহ তওফিক দিলে কৃষকদের জন্যও পরিবার কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব।’

করাইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমরা চাই করাইলের সন্তানরা বিদেশি ভাষায় কথা বলতে শিখুক, উন্নত চিকিৎসাসেবা পাক।’ এ জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এলাকার আবাসন সমস্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সবাই যাতে থাকার সুযোগ পায়, সে জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এই এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তাদের সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি ভুলিনি।’ এসব অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের কষ্ট বোঝেন এবং করাইলবাসীর জন্য কাজ করতে চান বলে জানান।

স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স