ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ অর্থ

  • প্রকাশের সময় : Jul 18, 2026 ইং
বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ অর্থ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের প্রবেশ গেটে এপিসি মোঃ সাইফুল ইসলাম, আনসার সদস্য মোঃ মিরাজ উদ্দিন এবং আনসার সদস্য বিপুল রায় দায়িত্ব পালনকালে দেখতে পান, মোঃ শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন এবং ঘটনাস্থলেই হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ