ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

  • প্রকাশের সময় : Jun 3, 2026 ইং
হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিতে হিজাব পরায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রোল করলেও এই প্রতিকূল সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত অনুরাগীরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে বেশ কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

অনেকেই প্রশ্ন তোলেন, ‘তিনি কেন হিজাব পরেছেন?’ কিংবা ‘তিনি কি মুসলিম?’

তবে এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের একাংশের মতে, দর্শনীয় স্থান হিসেবে সেখানকার মসজিদের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়ায় তিনি হিজাব পরেছেন। আবার অনেকে একে অঙ্কিতার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতিবাচকতা ছড়াতে নিষেধ করেছেন।

ভারতীয় টেলিভিশন নির্মাতা একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে ‘মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাঘি ৩’ এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। পরবর্তীতে এই দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’ এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ