ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

‘টয় স্টোরি ৫’- এ টেইলর সুইফট

  • প্রকাশের সময় : Jun 3, 2026 ইং
‘টয় স্টোরি ৫’- এ টেইলর সুইফট ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিকে ঘিরে যখন ভক্তদের অপেক্ষা তুঙ্গে, তখনই এলো চমকপ্রদ খবর, ছবিটিতে কণ্ঠ দিচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। তবে শুধু সুরের জাদুই নয়, এবার ‘টয় স্টোরি ৫’ তুলে আনছে আধুনিক সময়ের এক গভীর সংকট, শিশুদের ক্রমবর্ধমান স্ক্রিনটাইম আসক্তি।

গত এপ্রিল থেকেই টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি রহস্যময় কাউন্টডাউন এবং বিলবোর্ডের সংকেত দেখে ভক্তদের মনে গুঞ্জন উঠেছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিজনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের গানটি নিয়ে আসছেন সুইফট।

আগামী ১৯ জুন সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ আগেই ভক্তরা গানটি শুনতে পাবেন। ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গানের মাধ্যমে টেইলর সুইফট তার ক্যারিয়ারের শুরুর দিককার সেই চেনা ‘কান্ট্রি মিউজিক’ জনরায় ফিরে যাচ্ছেন। সিনেমার অন্যতম জনপ্রিয় কাউগার্ল চরিত্র ‘জেসি’র জীবনের যাত্রার ওপর ভিত্তি করেই গানটি তৈরি করা হয়েছে।

ছবির লেখক ও পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন এক বিবৃতিতে বলেন, ‘টেইলরকে এই প্রজেক্টে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার শোনার পর মনে হয়েছে, এই গানটি যেন সবসময় এই ফ্র্যাঞ্চাইজির অংশই ছিল।’

অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সুইফট লিখেছেন, ‘৫ বছর বয়স থেকে আমি টয় স্টোরির ভক্ত। ছবিটির একটি আর্লি স্ক্রিনিং দেখার পর বাসায় ফিরেই গানটি লিখে ফেলি। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ এদিকে গানটি সহ-প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী জ্যাক অ্যান্টনফ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স