ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড ছবির ক্যাপশন: ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
1768459961horizontal2.png

প্রথম ১১ আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সেই দলই এবার টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়ে নতুন ইতিহাস লিখেছে। বেলফাস্টে রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আইরিশরা।

বেলফাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করেও ভারত থামে ১৫৩ রানে। ফলে মাত্র ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ভারত। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে সফরকারীরা বড় ধাক্কা খায়।এরপর তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ বের করতে পারেনি ভারত। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। শেষ বলে ছক্কা এলেও জয় থেকে মাত্র ১ রান দূরেই থেমে যেতে হয় সফরকারীদের।আয়ারল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ভারতের রাজস্থানে জন্ম নেওয়া জেয় মুন্ড্রা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন। এছাড়া ম্যাট হলার্ডও ৩ উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতে হ্যারি টেক্টর ৫৩ এবং বেন কালিৎজ ৩৭ রান করে আয়ারল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

উল্লেখ্য, এই হারের মধ্য দিয়ে ভারতের টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল।


    নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

    কমেন্ট বক্স