ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা

  • প্রকাশের সময় : Jul 22, 2026 ইং
বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’-এর ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ৬,৪৩৫ টি কমেন্ট জমা পড়ে। এ প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে প্রেডিকশনকারী ৯৬ জনের মধ্যে সঠিক মধ্য থেকে স্বচ্ছ, নিরপেক্ষ ও ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

এর আগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে অনুসারীদের ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা কমেন্টের মাধ্যমে প্রেডিকশন করতে আহ্বান জানানো হয়। ঘোষণার পর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার নির্ধারিত শর্ত অনুযায়ী সঠিক প্রেডিকশনকারী অংশগ্রহণকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন বিজয়ী নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল, অংশগ্রহণমূলক ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিজয়ীদের জন্য ১০টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার একটি স্মার্টফোন। এছাড়া রয়েছে একটি স্মার্ট টিভি, একটি ইলেকট্রিক ওভেন, একটি ইন্ডাকশন কুকার, একটি স্মার্টওয়াচ, একটি ব্লেন্ডার, একটি পাওয়ার ব্যাংক, একটি ব্লুটুথ মাইক্রোফোন, একটি এয়ারপডস এবং একটি নেকব্যান্ড।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কেবল তথ্য প্রচারের একটি প্ল্যাটফর্ম নয়; বরং জনসম্পৃক্ততা, ইতিবাচক সামাজিক যোগাযোগ এবং সৃজনশীল অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও অনুসারীদের সম্পৃক্ত করে এ ধরনের ব্যতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী। এছাড়াও অনুষ্ঠানে বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স