ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 26, 2026 ইং
ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা  ২০২৬। 

জমজমাট এই  প্রতিযোগিতার ফুটবল  ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন)  বনাম আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) দল।

 
শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে।  তবে শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২-০ গোলে ঢাকা রেঞ্জ  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) দল।

এদিকে আন্ত:ব্যাটালিয়ন ভলিবলে  মানিকগঞ্জ  (৩৬ বিএনকে) হারিয়ে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন) এবং কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএনকে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)

উক্ত ফাইনাল খেলায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম বিএএমএস, বিভিএমএস। ডিএমএ পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো: আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক শুভ্র চৌধুরীসহ আরো ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ।

খেলা শেষে প্রত্যেক  বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান  অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান  অতিথি বলেন-
এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। ক্রীড়া  শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মনকে প্রফুল্ল ও প্রাণবন্ত করে তোলে। 

তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত ভূমিকা পালন করবে।

পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও উপভোগ করেন এই প্রাণবন্ত প্রতিযোগিতা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ