ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

কলসকাঠীর তরুনদের অনুপ্রেরনা ও রাজপথ থেকে মানুষের পাশে মিজানুর রহমানের পথচলা

  • প্রকাশের সময় : Sep 29, 2026 ইং
কলসকাঠীর তরুনদের অনুপ্রেরনা ও রাজপথ থেকে মানুষের পাশে মিজানুর রহমানের পথচলা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
কলসকাঠী ইউনিয়নের পরিচিত মুখ হাফেজ মো. মিজানুর রহমান হাওলাদার। হাস্যোজ্জ্বল স্বভাব, সাংগঠনিক দক্ষতা ও পরোপকারী মানসিকতার জন্য তিনি স্থানীয়দের কাছে পরিচিত। ১৯৯৭ সালে ছাত্রদলের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন; একাধিকবার কারাবাসও করেছেন।

১৯৯৩ সালে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার হেফজ বিভাগ থেকে শিক্ষা সম্পন্ন করেন মিজানুর রহমান। এরপর ১৯৯৭ সালে কলসকাঠী বি এম একাডেমি থেকে এসএসসি, ১৯৯৯ সালে কলসকাঠী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ২০০২ সালে একই কলেজ থেকে বিএসসি পাস করেন তিনি।

তাঁর পরিবারেও রয়েছে দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা। তাঁর বাবা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদ থেকে ১৯৯০ সালে অবসর নেন। পরে কলসকাঠী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে একাধিকবার নির্বাচিত হন। মিজানুর রহমানের চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক হাওলাদারও একাধিকবার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর বড় সন্তান রাফিজুর রহমান বর্তমানে কলসকাঠী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মিজানুর রহমান বর্তমানে বরিশাল জেলা যুবদলের সদস্য এবং বাকেরগঞ্জ উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য। বিগত শাসনামলে তিনি বিভিন্ন মিছিল-সমাবেশ ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। প্রতিকূল সময়েও নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কাজ করেছেন।

দলীয় পরিসরে তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়নমূলক উদ্যোগেও যুক্ত আছেন হাফেজ মো. মিজানুর রহমান হাওলাদার। ৫ আগস্টের পর থেকে কলসকাঠীর রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়ন এবং নদীভাঙন রোধের উদ্যোগে তিনি প্রচারবিমুখভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে স্থানীয় তরুণদের কাছেও আস্হা অর্জন করে নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স