ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার

  • প্রকাশের সময় : Aug 23, 2026 ইং
আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন।

গত ২২ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সিপাহি মো. সোহাগ হোসেন। তাদের কাছে বৈদ্যুতিক তার দেখতে পেয়ে তিনি তাদের গতিরোধের চেষ্টা করেন।

এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বৈদ্যুতিক মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সিপাহি সোহাগ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির সঙ্গে তাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান।

তার দৃঢ় অবস্থানের কারণে সন্দেহভাজন ব্যক্তিরা শেষ পর্যন্ত ঘটনাস্থলে বৈদ্যুতিক মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল চুরি হওয়া থেকে রক্ষা পায়।

চুরি, নাশকতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সিপাহি মো. সোহাগ হোসেনের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ