স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।দূতাবাস জানায়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে শুনেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে সরাসরি জানার সুযোগকে তিনি সাধুবাদ জানান।তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।