আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পক্ষপাতমূলক ভূমিকা থাকবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে সরকার নির্বাচন করবে, যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে এবং নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে।
রাষ্ট্রদূত আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, প্রক্রিয়া ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।