
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক
ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান পদ্ধতিতে
বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন
(ইসি)। এবার
থেকে কার্ড ও গাড়ির
স্টিকার পেতে সশরীরে নয়,
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন
মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, আগে প্রতিটি
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন
কমিশন বা রিটার্নিং কর্মকর্তার
কার্যালয়ে গিয়ে সরাসরি আবেদন
করতে হতো। আবেদন অনুমোদনের
পর সেখান থেকেই কার্ড
ও গাড়ির স্টিকার দেওয়া
হতো। এতে সময়ের অপচয়ের
পাশাপাশি কমিশনের অতিরিক্ত ব্যয়ও হতো। এসব
বিবেচনায় এনে এবার অনলাইন
পদ্ধতি চালু করা হয়েছে।
তিনি আরও জানান, এ
উদ্দেশ্যে একটি নতুন ওয়েবসাইট
তৈরি করা হয়েছে। নির্ধারিত
তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র
সংযুক্ত করে সেখানে আবেদন
করতে হবে। আবেদন অনুমোদিত
হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজেদের
সাংবাদিক কার্ড এবং দেশীয়
পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির
স্টিকার ঘরে বসেই ডাউনলোড
করতে পারবেন।