ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

ইউনিফর্মে থাকা অবস্থায় পক্ষপাতিত্বের সুযোগ নেই : এয়ার চিফ মার্শাল

  • প্রকাশের সময় : Feb 5, 2026 ইং
ইউনিফর্মে থাকা অবস্থায় পক্ষপাতিত্বের সুযোগ নেই : এয়ার চিফ মার্শাল ছবির ক্যাপশন: বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
1768459961horizontal2.png
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ইউনিফর্মে থাকা অবস্থায় কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। কারও ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে, তবে তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ বিমানবাহিনী দায়িত্ব পালন করছে। নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের মাঠে দৃশ্যমান থাকতে হবে। একই সঙ্গে ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচন ও গণভোটে সারা দেশে বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ সদস্য দায়িত্ব পালন করবেন।ব্রিফিংয়ে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ