ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

৯ কোটি টাকা বাজেটে ২ হাজার ৪০০ কোটি আয়!

  • প্রকাশের সময় : Jun 11, 2026 ইং
৯ কোটি টাকা বাজেটে ২ হাজার ৪০০ কোটি আয়! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল অল্প বাজেটের হরর ছবি ‘অবসেশন’। মুক্তির পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেই ঝড় অব্যাবহত আছে। বক্স অফিসে ভাঙছে একের পর এক রেকর্ড। ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, বিশ্বজুড়ে সিনেমাটির আয় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় সিনেমাটির বাজেট ৯ থেকে ১০ কোটি টাকা। অল্প বাজেটে নির্মিত সিনেমাটির এত আয় অনেকের কাছেই এসেছে বিস্ময় হয়ে। এই সাফল্যের মধ্য দিয়ে ছবিটি নির্মাতা প্রতিষ্ঠান ফোকাস ফিচারের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।

রেকর্ড ভাঙার পর রেকর্ড
গত ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘অবসেশন’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক চমক দেখাতে শুরু করে। শুধু উত্তর আমেরিকাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৬১ মিলিয়ন ডলার। চতুর্থ সপ্তাহান্তে এসে ছবিটি মাত্র ৭ শতাংশ আয় হারিয়েছে, যা হরর ঘরানার সিনেমার ক্ষেত্রে বিরল ঘটনা।এর আগে এই রেকর্ড ছিল ১৯৯৯ সালের কাল্ট ক্ল্যাসিক ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’– এর দখলে। সিনেমাটি চতুর্থ সপ্তাহান্তে ৯ শতাংশ আয় হারিয়েছিল। আরও অবাক করা তথ্য হলো, ১৯৮২ সালের ‘ই.টি. দ্য এক্সট্রা–টেরেসট্রিরিয়াল’ –এর পর ‘অবসেশন’ই প্রথম চলচ্চিত্র, যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের তুলনায় উল্টো বেড়েছে।

ইউটিউব নির্মাতা থেকে হলিউড সেনসেশন
ছবিটির নির্মাতা ক্যারি বারকার হলিউডের পরিচিত নাম ছিলেন না; বরং ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর পরিচিতি। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ ছবি নির্মাণ করেছিলেন। এমনকি সেই ছবিটি তিনি ইউটিউবেই বিনা মূল্যে প্রকাশ করেছিলেন।ক্যারি বারকারের প্রথম বড় পরীক্ষা ছিল ২০২৪ সালের চলচ্চিত্র ‘মিল্ক অ্যান্ড সেরিয়াল’। শুনতে অবিশ্বাস্য লাগলেও ছবিটির বাজেট ছিল মাত্র ৮০০ ডলার। বন্ধুদের নিয়ে একটি সম্পূর্ণ চলচ্চিত্র বানিয়ে ফেলেন তিনি। ছবিটি সরাসরি ইউটিউবে প্রকাশ করেন। সিনেমাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দর্শক বুঝতে পারেন, এই তরুণ নির্মাতার মধ্যে আলাদা কিছু আছে। সীমিত সম্পদ নিয়েও তিনি ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারেন। এ ছবিই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

২০২৫ সালে বারকার নির্মাণ করেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘অবসেশন’। স্বল্প বাজেটের এই হরর চলচ্চিত্র প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস। গত মে মাসে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে প্রায় সাত মিলিয়ন ডলার। এরপর শুরু হয় মুখে মুখে প্রচারণা। ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ দর্শকের মধ্যে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘অবসেশন’ তাঁর ক্যারিয়ারই বদলে দিয়েছে। এখন তাঁকে হলিউডে


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স