ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : Apr 16, 2026 ইং
সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেওয়া বক্তব্যে এ তুলনা করেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্রাট বাবর সব জনগোষ্ঠীর জন্য দরদ দিয়ে কাজ করতেন। তবে তার ভেতরে ব্যতিক্রমভাবে হিন্দুদের জন্য কাজ করতেন তিনি। হিন্দুদের হৃদয় জয় করার জন্য বিশেষ বিশেষ কার্যক্রম গ্রহণ করতেন। ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী প্রত্যেকটা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন, দরদ দিয়ে, প্রেম দিয়ে কল্যাণের চিন্তা করে। 

ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বাবর যখন ভারত শাসন করতেন, তার জনকল্যাণমুখী মানবপ্রেমী শাসনব্যবস্থা চিরস্মরণীয় করার লক্ষ্যে কবি কালীদাস রায় বাবরের মহত্ত্ব নামে একটি কবিতা লিখেছিলেন। 

কবিতার শেষ অংশ ছিল- ‘হিন্দুর-হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ।’ 

সম্রাট বাবর সব গোষ্ঠীর জন্য দরদ দিয়ে কাজ করেছেন, তবে তার ভেতরে হিন্দুদের জন্য বিশেষভাবে কাজ করতেন।

‘আমি সেই আলোকে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী প্রত্যেকটা প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাচ্ছেন, দরদ দিয়ে, প্রেম দিয়ে কল্যাণের চিন্তা করে দেশের সব সেক্টরে উন্নয়নকাজ চলমান রেখেছেন এবং চিন্তাধারা করা হচ্ছে সর্বক্ষেত্রে সব ধরনের মানুষের কল্যাণ করার। ’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ জায়গায় স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতিনিধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। 


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স