ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

বিতর্কে সাইয়ারা খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা

  • প্রকাশের সময় : Mar 31, 2026 ইং
বিতর্কে সাইয়ারা খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা ছবির ক্যাপশন: অনীত পাড্ডা ।
1768459961horizontal2.png

গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী অনীত পাড্ডা। কিন্তু সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার তিনি পড়েছেন প্রবল বিতর্কের মুখে। মূলত একজন মার্কিন রাজনৈতিক বিশ্লেষককে অনুসরণ করা এবং তার বোনের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাল হয়ে উঠেছে নেটিজেনদের একাংশ।

বলিউডের উদীয়মান তারকা অনীত পাড্ডা, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন, কিন্তু তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সমালোচনার শিকার।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত শুরু হয় যখন নেটিজেনরা দেখতে পান অনীত ইনস্টাগ্রামে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছেন তখন থেকে।

হাসান পিকার আন্তর্জাতিক মহলে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তিত্ব। অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন সময় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন এবং এক পর্যায়ে ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছিলেন। একজন ভারতীয় সেনসেশন হিসেবে অনীত কেন এমন ব্যক্তিকে অনুসরণ করবেন, এই প্রশ্নেই উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

যদিও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরপরই অনীত তাকে ‘আনফলো’ করে দেন, তবে ততক্ষণে বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করেছে।

এদিকে অনীতের এই ব্যক্তিগত বিতর্ককে আরও উসকে দিয়েছেন তার বোন রীত পাড্ডা। রীতের বেশ কিছু পুরনো মন্তব্য এবং সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বর্তমানে নতুন করে ভাইরাল হয়েছে। তিনি ব্লকবাস্টার সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ এবং আদিত্য ধর পরিচালিত সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর’-কে ‘প্রোপাগান্ডা’ বা উদ্দেশ্যপ্রণোদিত চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন।

রীতের দাবি ছিল, এই সিনেমাগুলো একটি বিশেষ রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও মন্তব্য করেছিলেন, যা ভক্তদের আরও ক্ষুব্ধ করে তোলে। নেটিজেনরা রীতের এই রাজনৈতিক অবস্থানকে অনীতের ব্যক্তিগত চিন্তাধারার সঙ্গে মিলিয়ে ফেলছেন, যদিও অনীত নিজে সরাসরি এমন কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, বর্তমানে নির্মাতা আদিত্য সরপোতদারের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘শক্তি শালিনী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সুন্দরী। এ ছবিতে অনীতের পাশাপাশি অভিনয় করছেন রণদীপ হুদা, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে। সব ঠিক থাকলে আইএমডিবির তথ্য মতে চলচ্চিত্রটি চলতি বছরের ডিসেম্বরের ২৪ তারিখ মুক্তি পাওয়ার কথা রাওয়েছে।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স