ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট

  • প্রকাশের সময় : Mar 30, 2026 ইং
মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট ছবির ক্যাপশন: আলিয়া ভাট ।
1768459961horizontal2.png

বলিউডে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনে নির্মাতাদের কাছে যার কাজের চাহিদাও কয়েকগুণ বেশি। অভিনয়ের প্রতি তার দায়িত্বশীলতা ও ভালোবাসা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে মা হওয়ার পর বদলে গেছে তার জীবন। এত সফলতার মাঝেও মেয়েকে নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এই সুন্দরীর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের সদগুরুর সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিও প্রকাশ হওয়া মাত্রই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় সদ্গুরুর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিয়া ভাট ।

সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে সদগুরুর কাছে আলিয়া জানতে চান, কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব? এবং রাহাকে নিয়ে যে তিনি সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন সে কথাও তুলে ধরেন।

অভিনেত্রীর এমন প্রশ্নের জবাবে সদগুরু বলেন, ‘যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা কখনই ভালো মা-বাবা হতে পারেন না। দুশ্চিন্তা করলে, কখনই সন্তান বড় করা যাবে না। তার চেয়ে বরং নিজের ছন্দে বাচ্চাকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের স্তম্ভ হয়ে থাকা।‘

প্রসঙ্গত, আলিয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শিব রাওয়াইল এর পরিচালনায় নির্মিতব্য সিনেমার আলফা নিয়ে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ববি দেওল, শর্বরীসহ আরও অনেকে। আইএমডিবির তথ্য মতে এ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ১০ জুলাই।

এদিকে সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ এন্ড ওয়্যার’ এও দেখা যাবে আলিয়াকে। এ সিনেমায় আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন রণবীর কাপুর, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স