ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

প্রেমের টানে অস্ট্রিয়ান ব্যবসায়ীকে বিয়ে, ‘নরক’ হয়ে ওঠে সেলিনার জীবন

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
প্রেমের টানে অস্ট্রিয়ান ব্যবসায়ীকে বিয়ে, ‘নরক’ হয়ে ওঠে সেলিনার জীবন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অস্ট্রিয়া প্রবাসী হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে প্রেমের টানে ২০১১ সালে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। কিন্তু সেই দাম্পত্য জীবন অভিনেত্রীর কাছে হয়ে ওঠে এক ভয়ঙ্কর দুর্বিষহ জীবন। দীর্ঘ ১৫ বছর যেন নরকেই কাটিয়ে দিয়েছেন- এমনই অভিযোগ তার। জানান, একজন সফল ও শিক্ষিত নারী হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে তিনি অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।


সম্প্রতি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন সেলিনা জেটলি। ডিভোর্সনামায় সেলিনা উল্লেখ করেছেন, বিয়ের পর থেকেই পিটার হাগ তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। তার পরিবার থেকে প্রায় ১০ লাখ টাকার গয়না ও উপহার দেওয়ার পরও শান্ত হননি পিটার। এমনকি ইতালিতে মধুচন্দ্রিমার সময় অসুস্থ অবস্থায় চিকিৎসকের কাছে যেতে চাইলে তার দিকে মদের গ্লাস ছুড়ে মারা হয়। 


তার কথায়, ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়ে যখন ঋতুস্রাবের তীব্র যন্ত্রণায় ভুগছি, পিটারকে বলেছিলাম, ডাক্তারের কাছে নিয়ে যেতে। ও রেগে গিয়ে চেঁচিয়ে আমার দিকে গ্লাস ছুঁড়ে মারে।


সেলিনার দাবি, যমজ সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন সপ্তাহের মাথায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো নিষ্ঠুর আচরণও করেছেন তার স্বামী। এছাড়া ২০১২ সালের দিল্লিতে ধর্ষণের ঘটনার উদাহরণ টেনে তাকে ভয়াবহ হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

 

বিস্ফোরক অভিযোগে সেলিনা আরও উল্লেখ করেন, ২০১৪-১৫ সাল থেকে আমাকে ওর অফিসের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত। বলত, এতে অফিসে ওর প্রোমোশন হবে। রাত হলেই আমাকে ওপরের ঘরে ডেকে পাঠিয়ে চলত অকথ্য যৌনঅত্যাচার। আমাকে 'যৌন পুতুল' হিসেবে ব্যবহার করতেন তিনি।এছাড়া নিয়মিত বিকৃত যৌনচার এবং নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করার মতো গুরুতর অভিযোগও এনেছেন সেলিনা।


সম্প্রতি এক পোস্টে সেলিনা উল্লেখ করেন, যখন কেউ নিজের দেশ, পরিবার ও সংস্কৃতি ছেড়ে দীর্ঘ সময় বিদেশে কাটায়, তখন সে ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়। কিন্তু এক সময় সে বুঝতে পারে, যে মাটির সাথে তার শৈশবের স্মৃতি জড়িত নয়, সেখানে সে কখনোই পুরোপুরি 'নিজের' হতে পারে না।


বছরখানেক ধরে সিনেপর্দা, লাইমলাইটের অন্তরালে থাকলেও এক সমইয়ের ‘বোল্ড’ বলিউড নায়িকার এই পোস্ট নিয়ে রীতিমতো নেটিজেনদের মাঝে আলোচনা চলছে। বর্তমানে তার তিন সন্তান অস্ট্রিয়ায় রয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে দাবি অভিনেত্রীর। এই পরিস্থিতিতে সন্তানদের সঙ্গে যোগাযোগের অধিকার এবং খোরপোশ বাবদ পিটারের কাছে প্রায় ৭০০ কোটি টাকা দাবি করেছেন তিনি।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স