ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

শাকিবের বিপরীতে মিম মানতাশা!

  • প্রকাশের সময় : Feb 26, 2026 ইং
শাকিবের বিপরীতে মিম মানতাশা! ছবির ক্যাপশন: শাকিব খান ও মিম মানতাশা
1768459961horizontal2.png

মাঝে কিছুটা বিরতি নিলেও বিরতি কাটিয়ে শোবিজে সরব হয়েছেন লাক্স তারকা মিম মানতাশা। ফটোশুট ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও নাটকে তার উপস্থিতি এখন তুলনামূলক কম। তবে নতুন খবর হলো, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।


সম্প্রতি বেশ কিছু সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছেন মানতাশা। এর মধ্যেই একটি বড় বাজেটের ছবিতে শাকিব খানের নায়িকা হওয়ার প্রাথমিক প্রস্তাব এসেছে তার কাছে। এ প্রসঙ্গে মানতাশা বলেন, “প্রাথমিকভাবে কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।” তবে কোন সিনেমা বা পরিচালক—সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই তারকা।


নাটক কিংবা বিজ্ঞাপন—সব মাধ্যমেই মানতাশা বরাবরই বেছে কাজ করতে পছন্দ করেন। অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, কাজ তাঁর কাছে আত্মতৃপ্তির জায়গা। মনের মতো চিত্রনাট্য না হলে তিনি কাজ করেন না। মানতাশার ভাষ্যমতে, “শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম। এখন মনে হচ্ছে আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত।


ইতিমধ্যে আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। যার কিছু প্রচার হচ্ছে, বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনয়ের সংখ্যা বাড়াতে এখন নিয়মিত চিত্রনাট্য পড়ছেন তিনি।


২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শোবিজে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মিম মানতাশা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ এই অভিনেত্রী সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ