ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

রশ্মিকার কাছে যে ২ শর্ত রেখেছিলেন বিজয়ের মা

  • প্রকাশের সময় : Feb 24, 2026 ইং
রশ্মিকার কাছে যে ২ শর্ত রেখেছিলেন বিজয়ের মা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার (একত্রবাস) পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। সোমবারই রাজস্থানের উদয়পুরে পৌঁছে গেছেন এই তারকা যুগল। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিবাহপূর্ববর্তী নানা অনুষ্ঠান।


সামাজিক যোগাযোগমাধ্যমে পুলের ধারে সারি সারি গ্লাস আর নৈশভোজের আলোআঁধারি ছবি দিয়ে সেই ইঙ্গিতই দিচ্ছেন তারা। তবে রাজকীয় এই বিয়ের আগে তুমুল চর্চায় উঠে এসেছে হবু পুত্রবধূ রশ্মিকার প্রতি বিজয়ের মায়ের দেওয়া দুটি বিশেষ শর্ত।


সালটা ২০১৮; বিজয়-রাশ্মিকা জুটির প্রথম সিনেমা ‘গীত গোবিন্দম’ তখন বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ঠিক সেই সময়ে এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে প্রশ্ন করা হয়েছিল— হবু পুত্রবধূর মধ্যে তিনি কোন কোন গুণ দেখতে চান? উত্তরে তিনি মাত্র দুটি শর্তের কথা জানিয়েছিলেন। প্রথমত, পুত্রবধূকে তার ছেলের খেয়াল রাখতে হবে এবং নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। আর দ্বিতীয়ত, পাত্রী দক্ষিণ ভারতীয় হলে বেশি ভালো হয়।



অনুরাগীদের মতে, বিজয়ের মায়ের সেই দুটি ইচ্ছাই ষোলো আনা পূরণ হতে চলেছে। কারণ, উদয়পুরে রাজকীয় আয়োজন হলেও বিয়েতে থাকছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ছোঁয়া। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের জল দিয়ে, আর সেটি দিয়েই হবে শুদ্ধিকরণ। খাবারের মেনুর প্রতিটি পদই হবে দক্ষিণ ভারতীয় এবং ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হবে।



সব মিলিয়ে এই জমকালো আয়োজনের দিকেই এখন তীক্ষ্ণ নজর ভক্তদের। প্রিয় তারকা জুটির বিয়ের পরের প্রথম যুগল ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা।



    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ