ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

  • প্রকাশের সময় : Feb 7, 2026 ইং
ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতের প্রথম মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতায় জেতার আগে তার কি ভয় লাগেনি? তার কি হাত-পা ঠান্ডা হয়নি? অবশ্যই হয়েছে।

 সেই ভয়কে নিজেই অতিক্রম করেছিলেন অভিনেত্রী। হয়েছিলেন মিস ইউনিভার্স। 

সুস্মিতার মতোই হয়তো মিস ইউনিভার্স প্রযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন কিংবা করবেন। এতে আপনার টেনশন হচ্ছে। ভয় করছে। তাদের জন্য ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন।

অভিনেত্রী মনে করেন, ভয়কে জয় করতে হলে প্রথমে তাকে কাজটাকে আপন করে নিতে হয়। নিজের সেরাটা দেওয়ার তাগিদ তৈরি হয়। তাহলেই সেই কাজ জয় করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানো যায়।


প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটাতে পরামর্শ দিয়েছেন সাবেক এ সুন্দরী। তাতে দুশ্চিন্তা দূর হয়। মন অনেকখানি শান্ত হয়।

 ইতিবাচক এনার্জি তৈরি করতে হয় নিজের মধ্যে। এর জন্য ডিপ ব্রিদিং অত্যন্ত কার্যকারী এক্সারসাইজ। মনকে ডিটিক্স করা জরুরি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করেন। তিনিই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন।

 বলিউড সিনেমায় কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমায় তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।


এ ছাড়া ২০০০ সালে সুস্মিতা সেন 'রেনি' নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একাকী নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে


সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ২০১০ সালের ১৩ জানুয়ারি তিনি 'আলিশা' নামে তিন মাস বয়সি মেয়েশিশুকে দত্তক নেন।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স