ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

  • প্রকাশের সময় : Feb 5, 2026 ইং
এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে।  কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে উঠে আসা প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার জগতের তথ্য দেখে এবার তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা তার মনের ক্ষোভ উগরে দেন। এপস্টেইন ফাইলে বর্ণিত তথ্যগুলোকে বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।’

শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেই সব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে।’বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা খুঁজে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত, ভারতের কৃষ্টি-কালচার, মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই সমাধান, যা আজ সারা বিশ্ব খুঁজছে।’তার কথায়, ‘আমাদের পুরাণের সুর-অসুর আর দেবতা-রাক্ষসের গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। এখন মানুষকে বেছে নিতে হবে তারা ঈশ্বরের পক্ষে থাকবে নাকি দানবদের।’









নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স