ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

  • প্রকাশের সময় : Feb 5, 2026 ইং
হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি তিনি। ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী পোশাকশিল্পী মণীশ মালহোত্রা তাকে বিয়ের পোশাক দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। 


সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইয়ামি গৌতম। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তুরুপের তাস হিসেবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ এবং রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। ছবির মারপিটের দৃশ্যগুলোর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। ইতোমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 


পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। ওই একই লোকেশনে কখনও সঞ্জয় দত্ত, আবার কখনও ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। ‘হক’ সিনেমায় ইয়ামির পারফরম্যান্স দেখে আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই ‘ধুরন্ধর ২’-এ তার অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 


নিন্দুকরা এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।




নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ