ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ভোটের মাঠে কে থাকছেন, কে সরে যাচ্ছেন জানা যাবে আজ

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
ভোটের মাঠে কে থাকছেন, কে সরে যাচ্ছেন জানা যাবে আজ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতীয় এই নির্বাচনে অংশগ্রহণ করতে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীরা। তবে, ভোটের মাঠে কারা থাকছেন আর কারা সরে যাচ্ছেন সে চিত্র পরিষ্কার হবে আজ (মঙ্গলবার)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় থাকায় রাজনৈতিক দলগুলোকে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম আজ রিটার্নিং কর্মকর্তাদের জানাতে হবে। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও থাকছে সরে দাঁড়ানোর শেষ সুযোগ।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তারা সরে দাঁড়াতে পারবেন। এছাড়া কোনও আসনে, কোনও দলের একাধিক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম জানাতে হবে। এরপরই জানা যাবে ভোটের মাঠে কারা থাকছেন।

ইসি সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৪০৬টি। মনোনয়নপত্র জমা পড়েছিল দুই হাজার ৫৬৮টি। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হয় এক হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। টানা ৯ দিনের আপিল শুনানির পর ৪১৪ জন প্রার্থিতা ফিরে পায়। যার ফলে পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৫৭ জনে।

সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স