ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

দীপিকা-রণবীরের ঘরে ফের আলো, জন্ম নিল দ্বিতীয় কন্যাসন্তান

  • প্রকাশের সময় : Sep 22, 2026 ইং
দীপিকা-রণবীরের ঘরে ফের আলো, জন্ম নিল দ্বিতীয় কন্যাসন্তান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে ফের খুশির জোয়ার। আবারও বাবা-মা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন এই জুটি। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) পবিত্র রাধাষ্টমীর শুভলগ্নে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে যৌথভাবে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। নবজাতকের পায়ের পাতার একটি মিষ্টি ছবি পোস্ট করে তারা জানান, তাদের ঘর আলো করে এসেছে নতুন এক রাজকন্যা। এর ফলে বড় মেয়ে দুয়া সিং পাড়ুকোন এখন এক ছোট বোনের সঙ্গী পেল।

চলতি মাসের শেষ দিকে নতুন অতিথির আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর আলো দেখে এই শিশু। এর ঠিক একদিন আগে শুক্রবার মুম্বাইয়ের ঐতিহাসিক সিদ্ধিবিনায়ক মন্দিরে সস্ত্রীক পূজা দিতে যান রণবীর সিং। মন্দিরে তাদের উপস্থিতির সেই ছবি ও ভিডিও মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে গুঞ্জন শুরু হয় যে, যেকোনো মুহূর্তে হয়তো বড় কোনো খবর আসতে চলেছে।

এর আগে তাদের প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও এই সিদ্ধিবিনায়ক মন্দির থেকেই আশীর্বাদ নিয়েছিলেন এই দম্পতি। ফলে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অনুরাগীদের কৌতূহল দ্বিগুণ হয়েছিল, যা পরদিনই সত্যি প্রমাণিত হলো। শুক্রবার মন্দির চত্বরে তারকা জুটিকে একনজর দেখতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ ও ভক্ত। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দীপিকাকে তার শ্বশুর জগজিৎ সিং ভাবনানি ও শাশুড়ি অঞ্জু ভাবনানির বেশ ঘনিষ্টভাবেই চলতে দেখা যায়।

এদিকে গোটা মুম্বাই যখন জাঁকজমকপূর্ণ গণেশ উৎসবে মেতে রয়েছে, ঠিক সেই আনন্দঘন মুহূর্তেই রণবীর-দীপিকার পরিবারে যুক্ত হলো নতুন সদস্য। রাধাষ্টমীর এই পবিত্র দিনে দ্বিতীয়বার অভিভাবক হওয়ার আনন্দের কানায় কানায় পূর্ণ এখন তাদের পরিবার।

এর আগে চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় দারুণ এক সৃজনশীল উপায়ে দ্বিতীয় সন্তান আসার খবর অনুরাগীদের জানিয়েছিলেন তারা। সে সময় বড় মেয়ে দুয়ার হাতে প্রেগন্যান্সি কিটের ছবি দিয়ে তারা বার্তা দিয়েছিলেন যে, ছোট্ট দুয়ার খেলার সাথী হয়ে শীঘ্রই আসছে নতুন অতিথি।

উল্লেখ্য, ২০২৪ সালের গণেশ চতুর্থীর কাছাকাছি সময়েই তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়েছিল। সম্প্রতি মেয়ের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে নিজের মাতৃত্বকালীন সময়ের কিছু বিশেষ ফটোশুটের ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। স্বামী রণবীর ও মেয়েকে সঙ্গে নিয়ে তোলা সেই ছবিগুলোতে দীপিকার উচ্ছ্বাস ভক্তদের মন কেড়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স