ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলে সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানান হাজারো মানুষ। সকাল সাড়ে ১০টায় তারেক রহমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকদের অধিকাংশই ছিলেন নারী। তাদের হাতে ছিল ফুলের মালা ও ফুলের পাপড়ি। বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তারা শুভেচ্ছা জানান তারেক রহমানকে। এ সময় শ্রমিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।ক্কাতুড়া চা-বাগানের শ্রমিক রাজু নামে এক যুবক কালবেলাকে বলেন, দীর্ঘ অনেক বছর পর তারেক রহমানকে সামনে থেকে দেখলাম। কাজ বন্ধ রেখে ফুল নিয়ে দাঁড়িয়ে তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি।

একই বাগানের শ্রমিক শ্যামলী রানী কালবেলাকে বলেন, বৃষ্টি উপেক্ষা করে আমরা এসেছি প্রধানমন্ত্রীকে দেখতে। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের অভাব-অনটন ও শ্রমিকদের জীবনমান নিয়ে ভাববেন।

চৌকিদেখি এলাকায় অবস্থান নেওয়া আরেক শ্রমিক কল্পনা বলেন, তারেক রহমানকে এক নজর দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। তিনি আমাদের খোঁজ রাখবেন এটাই আশা।

এদিকে সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। সিলেট জেলা যুবদল, মহানগর বিএনপি, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকার নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, দলের প্রধানকে পেয়ে চা শ্রমিক, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে স্বাগত জানান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স