ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

বিয়ে নিয়ে মিথ্যা গল্প ছড়াবেন না: মৌনি

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
বিয়ে নিয়ে মিথ্যা গল্প ছড়াবেন না: মৌনি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মুম্বাই পাড়ি জমিয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়েছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। ভালোবেসে সুরাজ নাম্বিয়ারের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে ভেঙে যাচ্ছে এই অভিনেত্রীর সংসার।



মৌনির বিবাহবিচ্ছেদ নিয়ে নানা চর্চা চললেও নীরব ছিলেন তিনি। আড়াল ভেঙে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্টোরিতে দেওয়া এক পোস্টে মৌনি লেখেন ‘সকল মিডিয়া হাউজকে বিনীত অনুরোধ করছি বিয়ে নিয়ে মিথ্যা গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন ও গোপনীয়তা রক্ষা করুন।’


এর আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ারের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ইনস্টাগ্রামে তারা পরস্পরকে আনফলো করেছেন। এমনকি মৌনির সঙ্গে তোলা ছবিও সুরাজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ফেলেছেন। তবে তাদের পুরোনো কয়েকটি ছবি এখনো দেখা যাচ্ছে। 

এরপর এ জুটির বিচ্ছেদের চর্চা আরও জোরালো হয়। করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও আলোচনা কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’ ‘মেড ইন চায়না’ ‘ব্রহ্মাস্ত্র’ ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।

মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।a


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স