ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

সাইফের পর সাজঘরে তানজিদ–পারভেজ, শুরুতেই বিপাকে বাংলাদেশ

  • প্রকাশের সময় : May 2, 2026 ইং
সাইফের পর সাজঘরে তানজিদ–পারভেজ, শুরুতেই বিপাকে বাংলাদেশ ছবির ক্যাপশন: ১০ বলে ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৫ রানের মধ্যেই প্রথম সারির তিন উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৬ রান করেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান। উইকেটটি তুলে নেন কিউই বেলার জেইডেন লেনক্স। নিজের করা প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে।

এরপর সুবিধে করতে পারেননি আরেক উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনও। সমর্থকদের হতাশ করে টানা দুই বলে প্যাভিলিয়নের পথ ধরেন তারা। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই রানের খাতা খুলার আগে আউট হয়ে যান বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই মুহুর্তে ব্যাট করছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এবং তাওহীদ হৃদয়।বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে ১ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সিরিজে তাই এখনও ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে জিততে পারলে হবে সিরিজ জয়। হেরে গেলেও সিরিজ হারছে না, হবে ড্র।

অন্যদিকে বাংলাদেশ সফরে এসে এখন পর্যন্ত প্রথম ওয়ানডে বাদে আর কোনো ম্যাচে জিততে পারেনি নিউজিল্যান্ড। সফরের শেষ ম্যাচটাতে এসে দারুণ একটা জয় পেতেই চাইবে কিউইরা। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বদলে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে নিউজিল্যান্ড এনেছে দুইটি পরিবর্তন। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স