ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : Apr 25, 2026 ইং
স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় যোগাযোগ বৃদ্ধি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ অমীমাংসিত ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চীনকে বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন।

তিনি স্মরণ করেন যে, ১৯৭৭ সাল ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে যে ভিত্তি স্থাপন করেছিলেন, পরবর্তীতে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

স্পিকার মনে করেন, দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই বন্ধুত্বের মূল ভিত্তি।সংসদীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্পিকার জানান, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত সফর বিনিময় সুসম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বাংলাদেশ ও চীনের মধ্যে ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ দ্রুত কার্যকর করার প্রস্তাব দেন। সেই সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে জিয়াউর রহমানের সার্ক গঠনের প্রস্তাবকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।বর্তমানে সার্ক-এ চীনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিতি আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনে চীনের জোরালো ভূমিকার আহ্বান জানান।চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। রাষ্ট্রদূত বলেন, চীন সরকারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের উন্নয়ন অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকট ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তারা একমত পোষণ করেন। এ সময় স্পিকারও রাষ্ট্রদূতকে জাতীয় স্মৃতিসৌধের প্রতীক সম্বলিত একটি স্মারক উপহার দেন।পৃথকভাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ডেপুটি স্পিকার বলেন, কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে চীনা প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীন গমনের প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান। এ সময় ডেপুটি স্পিকার জানান, নিজের পদকে নিরপেক্ষ রাখতে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিরোধী দলও সংসদে গঠনমূলক ভূমিকা পালন করবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আলোচনার এক পর্যায়ে জানান, চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং বাংলাদেশের উন্নয়নে এই দলটির নেতৃত্বের অবদান অনস্বীকার্য।তিনি ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে শিক্ষা ও প্রযুক্তি খাতের প্রসারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স